The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল সবসময় বিএনপি’র আসন ছিল এবং আগামীতেও থাকবে


এ. রশিদ হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সরাইলের নতুন মুখ এম কামাল
সরাইল সবসময় বিএনপি’র আসন ছিল এবং আগামীতেও থাকবে
গতকাল বুধবার বিশ্বরোড এ রশিদ হোটেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সৌদি আরবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ধাম্মাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি এম কামালের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বুধল ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হাসান আলম, সরাইলের বিশিষ্ট সমাজ সেবক এমদাদুর রহমান, জেলা মানবাধিকার সংস্থার (আসক) ফাউ-েশন সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সাদী, সরাইল প্রেসকাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিন বদু, সাপ্তাহিক তিতাস’র সম্পাদক রেজাউল করিম, বিশিষ্ট ঠিকাদার সেলিম মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার আহসান উল্লাহ হাসান, মোশাইদ মেম্বার, সরাইল উপজেলা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম, মনির হোসেনসহ সরাইল উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে এম কামাল বলেন, আমি আপনাদের মাঝে এসেছি নাড়ির টানে। রাজনীতিতে আমি নতুন মুখ নই। তবে এখানকার জন্য নবীন। তিনি জোড় দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে তারেক জিয়ার সকল প্রতিবন্ধকতা দূর করুন। তিনি আরো বলেন, সরাইল সবসময় বিএনপি’র আসন ছিল এবং আগামীতেও থাকবে। তিনি আরো বলেন, আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভুলে যাই ভুল-ভ্রান্তি ও ভেদাভেদ।

Exit mobile version