The voice of Brahmanbaria || Local news means the world is

ধরখার ইউপি নোয়াপাড়া ঝিকুটিয়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা ধরখার ইউপিস্থ নোয়াপাড়া ঝিকুটিয়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রমজানের শীর্র্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ও গরীব দুঃখী মানুষকে সেমাই চিনি ও চাউল বিতরন অনুষ্ঠান ২০১৩ইং সমাজ কল্যাণ অফিস চত্বরে অনুষ্ঠিত  হয়েছে।
গত কাল বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধরখার ইউপি চেয়ারম্যান মো.সফিকুল ইসলাম সফিক। নোয়াপাড়া ঝিকুটিয়া সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ধরখার ইউপির সাবেক চেয়ারম্যান মো.মাহাবুবুর রহমান চৌধুরী, ধরখার ইউপি আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ভুইয়া,ধরখার ইউপি বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শেখ জীবন,ধরখার ইউপি যুবদলের সভাপতি মো.মোশারব হোসেন ভুইয়া,মো.হান্নান মেম্বার,শিশু মিয়া মেম্বার,জহির মেম্বার,রমজান আলী মেম্বার,আবু জামাল জাপা ইউপি নেতা,জামাল মহাজন,সাংবাদিক জহির রায়হান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নোয়াপাড়া ঝিকুটিয়া সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক আশেকুর রহমান ভুইয়া স্বাগত বক্তব্য রাখেন। ৭৫ জন গরীব দুঃখীদের মাঝে সেমাই চিনি ও চাউল বিতরন করেন।পরে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Exit mobile version