The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

 

 

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক চালককে ছুরিকাঘাত করে সিএনজি চালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার রুটি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়,আখাউড়া উপজেলার আজমপুর কুরাতলী এলাকার মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে অটোরিক্সা চালক শাহাবুদ্দিন(৩০) মঙ্গলবার সন্ধায় দুজন যাত্রী নিয়ে সদর উপজেলার ঘাটুরা থেকে রুটি এলাকায় যায়। সেখানে তারা ইফতার শেষে ফেরার পথে এক জায়গায় এসে যাত্রীরা নেমে চালকের চোখ,মুখ বেধে ফেলে এবং ছুরিকাঘাত করে পাটক্ষেতে ফেলে দিয়ে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

Exit mobile version