The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমানের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী, জগৎবাজার জাকির হোসেন ষ্টোরের সত্বাধিকারী  হাজী সিদ্দিকুর রহমান হ্রদরোগে আক্রান্ত হয়ে অদ্য ২৩শে জুলাই সকাল ১০ ঘটিকায় ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…… রাজেউন)।গত কয়েক দিন আগে তিনি মাথায় রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়েছিলেন। সোমবার রাতে রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে রাতেই ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ মেয়ে, ৬ নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবীন সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমান  ব্যক্তিগত জীবনে সদালাপি ছিলেন। ব্যবসায়ী মহলে সাহাগ সৎ চরিত্রের অধিকারী হিসাবে পরিচিত ছিলেন।
সিদ্দিকুর রহমানের একমাত্র কন্যা লাভলী খানম বর্তমানে লন্ডন প্রবাসী। উনি আসার পর দাফনের ব্যবস্হা করা হবে। মরদেহটি বর্তমানে বারডেম হাসপাতালের হিমাগারে রাখা আছে।

Exit mobile version