The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতিনিধি :মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রসুলপুর গ্রামের ফরহাদ মিয়ার ৩ বছরের শিশু কন্যা তাইবা সকাল সাড়ে ১১ টার দিকে খেলতে গিয়ে বাড়ীর পাশে নদীতে পড়ে ডুবে যায়। এসময় বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

Exit mobile version