The voice of Brahmanbaria || Local news means the world is

নির্বাচনের ব্যয় বিবরণী জমা না দেয়ার অভিযোগ ১০ চেয়ারম্যান প্রার্থী কারাগারে



প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ১০ জনকে  জেল হাজতে পাঠানো হয়েছে। বিগত উপজেলা পরিষদের নির্বাচনের ব্যয় বিবরণী জমা না দেয়ার অভিযোগে সোমবার ব্রাহ্মণবাড়িয়া মূখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
আসামী পরে আইনজীবি অ্যাডভোকেট শিব শংকর দাস জানান, সোমবার মূখ্য বিচারিক হাকিম শফিউল আজম তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তাদের মধ্যে নবীনগরের সাত জন চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যান এবং আশুগঞ্জ উপজেলার একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ।
এরা হলেন- নবীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মলাই মিয়া, গোলাম শাহরিয়ার, মোস্তাক আহমদ, জসীম উদ্দিন, মনির হোসেন, হুমায়ুন কবির, আবদুলাহ মাষ্টার, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ও গোলাম হোসেন টিটু এবং আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন।

Exit mobile version