The voice of Brahmanbaria || Local news means the world is

সোমবার থেকে ঢাকা-আগরতলা বাস সার্ভিস

ডেস্ক ২৪ :ঢাকা ও আগরতলার মধ্যে বাস সার্ভিস আগামীকাল সোমবার থেকে আবার শুরু হচ্ছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই রোববার এ তথ্য জানিয়েছে।চলতি বছরের প্রথম দিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর সৃষ্ট সঙ্ঘাতের প্রেক্ষাপটে ওই বাস সার্ভিস স্থগিত করা হয়েছিল।

আগরতলাসহ ত্রিপুরার অধিবাসীরা এই বাস সার্ভিস আবার শুরুকে স্বাগত জানিয়েছে। তাদের মতে দুই প্রতিবেশির মধ্যকার সুসম্পর্ক তাদের স্বজনদের সাথে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হয়।

Exit mobile version