The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় পিতা পুত্র খুনের ঘটনায় দু’জন গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিতা পুত্র খুনের ঘটনায় এজাহারনামীয় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ তারেক মিয়া (১৮) ও নিজাম ইসলাম (৩০)। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। আখাউড়া থানার এসআই কাঞ্চন কান্তি দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে চট্টগ্রামের পাহাড়তলি থেকে তারেককে গ্রেপ্তার করা হয়।  মঙ্গলবার বিকেলে আখাউড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নিজামকে। উল্লেখ্য, গত ২৫ জুন রাতে আখাউড়ার ঘোলখার গ্রামের গোলাপ খাঁ ও তার ছেলে ইসমাইল খাঁ প্রতিপরে হামলায় খুন হন। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে তাদের উপর হামলা হয়।

Exit mobile version