The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার


প্রতিনিধি : আখাউড়ায় রাহিমা আক্তার (২২) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা এগারটার দিকে  পৌরশহরের তারাগনগ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাহিমা তারাগনের জিতু মিয়ার মেয়ে। তার স্বামী ইয়াছিন মিয়া। সে স্বামীকে নিয়ে মা-বাবার সাথে থাকতো। পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারনা।

Exit mobile version