The voice of Brahmanbaria || Local news means the world is

হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ী ভাংচুর করেছে শিবির নেতা কর্মীরা

প্রতিবেদক : জামায়াতে ইসলামীর ডাকা হরতাল কর্মসূচীতে  বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শীউড়া নামক স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে শিবিরের নেতা কর্র্মীরা। এসময়ে একটি পিকআপ ভ্যান ভাংচুর সহ কয়েকটি যানবাহনে ইটপাটকেল ছুড়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পিকেটিং কারীরা সরে যায়। এছাড়া জেলার কোথাও কোন পিকেটিং, অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, সকালে শিবিরের নেতাকর্মীরা উশীউড়া এলাকায় সড়কের উপরের টায়ার জ্বালিয়ে অবরোধের চেস্টা করে। এসময়ে একটি পিকআপ ভ্যান ভাংচুরসহ কয়েকটি যানবাহনে ইট-পাটকেল ছুড়ে। পুলিশ পৌছলে তারা পালিয়ে যায়।

Exit mobile version