The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া সীমান্তে কাঁটাতারের অভ্যন্তরে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের অভ্যন্তরে ভারতীয় এলাকায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। বিএসএফ  বুধবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর বড়মোড়া সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় মেলেনি। তারা পেট কাটাসহ সারা শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী জানায়, কাঁটাতারের এপারে বাংলাদেশের দিকে তারা সকাল থেকে একটি লাশ দেখতে পান। পরে কাছে গিয়ে অনেকে পরিচয় সনাক্তের চেষ্টা করে। যুবকটির পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি। বয়স প্রায় ২০ বছর।
লাশ উদ্ধার করতে আসা বিএসএফ লঙ্কামোড়া ক্যাম্পের ইনচার্জ পি এস চিম্মা সাংবাদিকদের জানান, লাশটি  ভারতের সীমানায় পড়ে ছিল। তবে সে বাংলাদেশী বলেই মনে হচ্ছে। তাকে হত্যার পর এখানে এনে ফেলে রাখা হয়।
আখাউড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোঃ শফিকুল ইসলাম জানান, লাশ পড়ে ছিল ভারতীয় সীমানায়। তাই আমরা সেখানে যাইনি। স্থানীয় লোকজন ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি।

Exit mobile version