The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে জাটকা বিক্রিকালে পাঁচজনকে জরিমানা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাটকা ইলিশ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সদরস্থ নাসিরনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিহা ফেরদৌসী অভিযান চালিয়ে এই জরিমানা করেন। দন্ডিতরা হলেন গোপীনাথ দাস (২৬), প্রভাংশু দাস (৪৫), নিবারণ দাস (৩০), গৌর দাস (৫০) ও যাদব দাস (৩৫)। তাদের প্রত্যেককে ২০০ টাকা করে  জরিমানা করা হয়। এসময় ৬ কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্র্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Exit mobile version