The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে দূবৃর্ত্তদের হামলায় আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা॥শামীম উন বাছির ঃ গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মনপুর বাজারে দূবৃর্ত্তদের হামলায় ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, মাতু মিয়া (৭০), ইছা মিয়া (৬৫), ইব্রাহিম মিয়া (২১) ও ইসমাইল মিয়া (১৯)। এদের মধ্যে গুরুতর আহত ইব্রাহিম ও ইসমাইলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনপুর গ্রামের বাসিন্দা হাকিম মিয়া জানান, রাত আটটার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র দল মনপুর বাজারে ডাকাতির চেষ্টা করে। এসময় তারাবিহ নামাজ পড়তে যাওয়া গ্রামবাসীরা দেখে ফেলায় ডাকাতরা তাদেরকে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত ইব্রাহিমের চোখে-মুখে এবং ইসমাইলের হাতে-পায়ে ছুরির আঘাত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেঃ আবদুর রব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version