The voice of Brahmanbaria || Local news means the world is

৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদদাতা॥ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মাদকবাহী একটি সিএনজি চালিকত অটোরিক্সা আটক করা হয়। গতকাল রবিবার উপজেলার ফকিরমোড়া ও সিঙ্গারবিল থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গতকাল সকালে উপজেলার ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী মোঃ আব্দুল আমিন (৩২)কে গ্রেপ্তার করা হয়। এসময় মাদকবাহী একটি অটোরিক্সা আটক করা হয়। অপর অভিযানে র‌্যাব উপজেলার সিঙ্গারবিল এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ আবুল হোসেন (২৪)কে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

Exit mobile version