The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পুকুর থেকে ১৫ লক্ষ টাকার মাছ চুরি, চোর আটক

এস.এ.রুবেল নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদাদাতা ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ টি পুকুর থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ চুরির অভিযোগে এক চোরকে  গত শনিবার রাতে আটক করেছে পুলিশ। এ সময় মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। আটককৃত হচ্ছে জাবেদ মিয়া(৩০) সে শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের খায়ের মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়,আটককৃত জাবেদ মিয়া সহ একটি সংঘবদ্ধ চোরের দল দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করে আসছিল।গত ১৫ দিনে শিবপুর গ্রামের কবির মিয়ার ২টি মামুন মিয়ার-৩টি শাহজালালের-১টি মামুনুর রশিদের ১টি পুকুর থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ চুরি করে।এই ঘটনায় এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে ঘটনার দিন বাগাউরা গ্রামের রিজিক মিয়ার পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় পিকআপ ভ্যান সহ তাকে আটক করে। আজ সকালে তাকে আদালতে সুপর্দ করেছে পুলিশ।

Exit mobile version