The voice of Brahmanbaria || Local news means the world is

ভাবীর হাতে ননদ খুনের ঘটনায় ভাবীসহ দুইজন গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাবীর হাতে ননদ খুনের ঘটনায় পুলিশ ভাবীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের রূপন মিয়ার প্রবাসী ছেলের বউ ফাতেমা বেগম (২৪) ও ভাতিজা নূরুল আমীন (২৮)।  শুক্রবার তাদেরকে গ্রেফতারের পরই কিশোরী ছালেহা হত্যার চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে।
জানা যায়, কাজলিয়া গ্রামের মো. রূপন মিয়ার কিশোরীকন্যা ছালেহা খাতুনকে (১৪) গত ৬ জুলাই রাতে সিঁদেল চোরেরা চুরি করার সময় হত্যা করেছে মর্মে থানায় মামলা করে। মামলার বাদী মো. রূপন মিয়া জানান, আমার প্রবাসীর ছেলের বউ ফাতেমা বেগমের সাথে আমার কন্যা ছালেহা ঘুমিয়েছিলো। চোরেরা তাদেরকে আহত করে চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় আমার ছেলের বউসহ মেয়েকে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপালে নেয়ার পর মেয়েটি মারা যায়। আমি মামলা করলে পুলিশ উল্টো আমার প্রাবাসী ছেলের বউ ফাতেমা বেগম ও ভাতিজা নূরুল আমিনকে গ্রেফতার করেছে।’ মামলার তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) যুবরাজ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরকীয়া প্রেমের কারণে ননদ ছালেহা খাতুনকে বালিশ চাপা দিয়ে খুন করে বলে প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় ভাবী ফাতেমা বেগমসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Exit mobile version