The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে পানিতে ডুবে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রতিনিধি : নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাছন আলী (৭০) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউপির শ্রীঘর পৃর্বপাড়ার গ্রামে।  পরিবারের লোকজন  জানায়, দুপুরে  বাড়ির পার্শ্ববতী  পুকুরে গোসল করতে যায়। পানিতে গোসল করতে গিয়ে বাড়িতে আসাতে দেরী  দেখে তার পরিবারের  লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর পানি থেকে তার মৃত লাশ উদ্ধার করে ।  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার জানায়, বাড়ির পার্শ্ববতী  পুকুরে গোসল করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তাছাড়া একই ভাবে একই পুকুরে পানিতে ডুবে তার পিতা মৃত মন্সুল আলী মারা যায়।

Exit mobile version