The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্নাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত(ভিডিও)

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্নাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে বুধবার বিকেলে শহরে বর্নাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই মহোৎসব উপলে বুধবার থেকে নয় দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এর আগে দুপুরে শহরের মধ্যপাড়া রাধামাধব মন্দিরে ভোগ, আরতি ও রাজভোগ দর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিকেল সাড়ে চারটায় ওই মন্দির থেকে বর্নাঢ্য রথযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হালদারপাড়াস্থ আনন্দময়ী কালিবাড়িতে গিয়ে শেষ হয়। রথযাত্রায় ইসকন, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী-পুরুষ যোগ দিয়েছেন। পরে রাতে আরতি ও ভজন কীর্তন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজকরা আরো জানান, আগামি ১৮ জুলাই হালদারপাড়াস্থ আনন্দময়ী কালিবাড়ি থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

 

 

http://www.youtube.com/watch?v=puG5XQSD8IQ

Exit mobile version