The voice of Brahmanbaria || Local news means the world is

সাংবাদিকদের সাথে সৈয়দ একরামুজ্জামানের সৌজন্য সাক্ষাত

প্রতিবেদক : কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক ও আর.এ.কে সিরামিকসের পরিচালক সৈয়দ এ কে একরামুজ্জামান মাহে রমজানের প্রাককালে ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। তিনি (বুধবার) আকস্মিক ভাবে জেলা প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আন্দোলন এবং নির্বাচন দুটি প্রস্তুতিই নেয়া হচ্ছে। নাসিরনগরে রমজান উপলক্ষ্যে ২৩ দিন ইফতারের আয়োজন করা হয়েছে। বৃহস্পাতিবার থেকে উপজেলায় ইফতার মাহফিল কর্মসূচী শুরু হবে। সকল ইউনিয়নে ইফতার মাহফিল হবে। প্রতিদিন একেকটি ইউনিয়নে ইফতার হবে। তা ছাড়া মসজিদ ও মাদ্রাসায় ও তার নিজস্ব উদোগে ইফতার মাহফিল হবে। এ কর্মসূচী সুষ্ঠু সুন্দর ভাবে বাস্তবায়নের জন্য সকলের সহায়তা কামনা করেন। এ সময়ের মধ্যে লাগাতার গনসংযোগও নিয়মিতভাবে চলবে বলে জানান। মতবিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সমতট বার্তা সম্পাদক মনজুরুল আলম, সাবেক সাধারন সম্পাদক খ,আ,ম, রশিদুল ইসলাম, আ,ফ,ম, কাউসার এমরান, সহকারী সম্পাদক মফিজুর রহমান লিমন, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, কার্যনির্বাহী পরিষদ সদস্য শিহাব উদ্দিন বিপু সহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Exit mobile version