The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তেজখালী মাঠে অনুষ্ঠিত মহিন ঘোষ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত ফাইনাল খেলায় খাল্লা একাদশকে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়ে দরিয়াদৌলত মুনমুন স্পোটিং কাব চ্যাম্পিয়ন হয়। হোসেন মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন তেজখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান ফাজিল। এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও দরিয়াদৌলত মুনমুন স্পোটিং কাবের প্রতিষ্ঠাতা জলি আমির, ডাক্তার বশির উরফে এশু, হোসেন মিয়া, মোঃ দারুস ছালাম কাজল মাষ্টার, আমির হোসেন, জামশেদ মিয়া ও বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোঃ আজিজ। দুই দলের পক্ষে নাইজেরিয়ান খেলোয়ারদের মনোমুগ্ধকর খেলা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।  খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Exit mobile version