The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু সোহান (৬) দক্ষিণ মৌড়াইল এলাকার দুলাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র।  
নিহত শিশুর নানা হামিম মিয়া জানান, স্কুল থেকে ফিরে সোহান বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় সোহানের মা তাকে খুঁজতে থাকে। স্থানীয় কয়েকজন পুকুরে নেমে তার লাশ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোবাশ্বের আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।  

Exit mobile version