The voice of Brahmanbaria || Local news means the world is

কাজীপাড়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের অভিষেক ও কর্মী সভা অনুষ্ঠিত


প্রতিবেদক : বর্ণাঢ়্য অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে কাজীপাড়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের অভিষেক ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ক্ষণিকা কমিউনিটি সেন্টারে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী , ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক।

এডঃ লোকমান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি কামরুজ্জামান অপু, জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী গোলাম মোস্তফা রাফি, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন শোভন, এডঃ সাজ্জাত আনোয়ার উজ্জল, ফারুক, টিটু মো. মহসিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ডে প্রতিহিংসা পরায়ন হয়ে একটি মহল সরকারকে ক্ষমতা থেকে সরাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে সরকারকে বাঁচাতে আওয়ামীলীগকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করতে হবে।

Exit mobile version