The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কসবা উপজেলা স্থানীয় সুপার মার্কেট প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন ভূইয়া বকুল। বৃক্ষ মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুরজিত চন্দ্র দত্ত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে অনুষ্ঠিত মেলায় ১৮টি বিভিন্ন প্রজাতির চারা নিয়ে স্টল বসে। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

Exit mobile version