The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় দেলেয়ারের মৃত্যু দাবী চেক হস্তান্তর

প্রতিনিধি :  প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইসলামী তাকাফুল ডিভিশন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সার্ভিস সেলের উদ্যোগে সোমবার সকালে কসবা প্লাজা মাকেট দ্বিতীয় তলায় ব্যবসা উন্নয়ন ও মৃত্যু দাবী চেক হস্তান্তরের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া জেলা কো-অডিনেটর, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি ও কসবা উপজেলা প্রেসকাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিভিশনাল কো-অডিনেটর ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল্লাহ আলম মামুন । বিশেষ অতিথি ছিলেন শফিউদ্দিন বাবুল চৌধুরী,হাজী ইউনুছ মিয়া,হাজূী দলু মিয়া। বক্তব্য রাখেন জেলা,উপজেলা,ইউনিয়নের  পে শাকির আহমেদ বিসি,মো.হুমায়ন কবীর,জসীম উদ্দিন ডিসি প্রমুখ। কুমিল্লা জেলার বি-পাড়া থানারস্থ চান্দলা গ্রামের সেকান্দর আলীর ছেলে দেলোয়ার হোসেন(২৪) অপ্রত্যাশিত ভাবে মৃত্যুবরণ করেন। প্রগতি লাইফের ইসলামী তাকাফুল ডিভিশনে  একটি বীমা করে দেলোয়ারের মৃত্যুবরণ করেন। দেলোয়ারের বীমার  নমিনি মাতা হাসিনা বেগমের হাতে প্রধান অতিথি ৬১হাজার ২শত ৮৪ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version