The voice of Brahmanbaria || Local news means the world is

পীর বাড়ি এলাকায় পিস্তলসহ ৩ সন্ত্রাসী আটক


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের পীর বাড়ি এলাকার একটি মার্কেট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পীরবাড়ি এলাকার হাজী ওসমান গণি ওরফে দুলাল মিয়ার ছেলে এলমিন (১৯), সদর উপজেলার শিলাউর গ্রামের আব্দুর নূর এর ছেলে কামাল মিয়া (৩২) ও কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সুজন মিয়া (৩০)।
র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এজেডএম সাকিব সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পীরবাড়ি এলাকার শাহপরান ফাওয়ার মিল সংলগ্ন গোলাপ মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে ৭.৬৫ বোরের একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।  আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version