The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে চোরের আঘাতে কিশোরী নিহত, পাঁচ লক্ষ টাকার মালামাল লুট

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির সময় বাধা দিতে গিয়ে চোরদের আঘাতে এক কিশোরী নিহত হয়েছে। চোরের দল ওই বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়, গত শনিবার গভীর রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের রূপন মিয়ার বাড়িতে ৮/১০ জনের একটি সিদেল চোরের দল বাড়িতে সিদ কেটে ঘরে প্রবেশ করে। চোরেরা চুরি করার সময় গৃহকর্তার মেয়ে ও পুত্রবধূ টের পেয়ে ঘুম থেকে জেগে উঠে। তারা চিৎকার শুরু করলে চোরেরা ভারি অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কিশোরী ছালেহা খাতুন (১৪) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত পুত্রবধূ ফাতেমা বেগম (২৭) কে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version