|
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রত্যন্ত এলাকায় রহস্যজনকভাবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিহোতা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী জানায়,জ্বীনের হাতে শিশুটির মৃত্যু হয়েছে। এলাকায় জ্বীন আতংক বিরাজ করছে।জানা যায়,গত শনিবার সন্ধা ৭ টার পর কালিহোতা গ্রামের নেয়ামত আলীর কন্যা তানিয়া(৬) বাড়ী থেকে নিখৈাজ হয়। সারারাত খোজাখুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার দুপুর ২ টার পর বাড়ীর লোকজন পাশ্ববর্তী ধানক্ষেতে তানিয়ার লাশের সন্ধান পাওয়া যায়।পরে পুলিশে খবর দেওয়া হয়। নাসির নগর থানার অফিসার ইনচার্স (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কমকে জানান, জ্বীনের হাতে শিশুটির মৃত্যু হওয়ার বিষয়টি সঠিক নয়, আমরা মৃতদেহে আঘাতের চিন্হ পেয়েছি। |