The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ইভটিজার গ্রেপ্তার


প্রতিনিধি : রবিবার নাসিরনগর থানা পুলিশ এক ইভটিজারকে গ্রেফতার করে করেছে। পুলিশ জানায়, গোর্কন গ্রামের হাছন আলীর ছেলে গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লা উচছ বিদ্যালযের দশম শ্রেনীর ছাত্র মোঃমুসলিম মিয়া  দীর্ঘদিন যাবৎ উক্ত বিদ্যালয়ের ৭ম শ্রেনীর একছাত্রীকে উত্তক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার পথে মুসলিম মিয়া মেয়েটির ওড়না ধরে টান মারে এবং মেয়েটিকে কুৎসিত ভাষায় গালাগাল করে।  এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে নাসির নগর থানা মামলা রুজু করলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে ।

Exit mobile version