The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে বাস চাপায় মা-মেয়ের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বাসের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিজয়নগরের পত্তন গ্রামের শঙ্কর দাসের স্ত্রী শোভা দাস (৩৫) ও তার কন্যা শিশু সুবর্ণা দাস (১১)।

বিজয় নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মেদ নিজামী  জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে চান্দুরা এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বাসটি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়।

চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হক চৌধুরী  জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহায়তার সরাইল বিশ্বরোড় মোড় থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়। এসময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাপাতালে পাঠানো হচ্ছে বলে জানান সামিউল হক।

Exit mobile version