|
কসবা প্রতিনিধিঃ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া নির্বাচনী এলাকায় জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশি জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এবং কসবা উপজেলা প্রেসকাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা-আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গত বুধবার সন্ধ্যায় মূলগ্রাম ইউপির শেরপুর গ্রামে এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খ.ম.হারুনুর রশীদ ঢালী জাকেরপার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য গোলাপ ফুল প্রতীকে ভোট দানের আহবান জানান। মূলগ্রাম ইউপি সভাপতি মো.মজনু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কসবা পৌরসভা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি অদুদ রানা,কসবা উপজেলার সভাপতি শাহ আলম রানার,সাধারণ সম্পাদক দুলাল,মূলগ্রাম ইউপি সাধারণ সম্পাদক নবীর হোসেন,যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরফাত রণি,অর্থ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ। ৪ জুলাই বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলার ধরখার সড়ক বাজারে খ.ম.হারুনুর রশীদ ঢালী গণসংযোগ করেছেন। দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আখাউড়া উপজেলা জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি মোসলেম মিয়া, সাধারণ সম্পাদক শেখ মো. জহির রায়হান, আবুল হাশেম সহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। |