The voice of Brahmanbaria || Local news means the world is

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে আনন্দ মিছিল

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ২০১৩-১৪ অর্থ বছরের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস গত ১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। এ উপলে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজ ক্যম্পাসে আনন্দ মিছিল ও পরিচিতি সভা করেছে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগ। সকালে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগের শিার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে নেতৃবৃন্দ কলেজের হলরুমে পরিচিতি সভা করে। কলেজ ছাত্রলীগ সভাপতি শাকেলুজ্জামান লিয়নের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আমিনুল ইসলাম সাজী। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সৈয়দ তানজিল শাহ এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদ হোসেন ভূইঁয়া, যুগ্ম-আহবায়ক মোঃ ফজলে রাব্বি, মোঃ শামিম মোল্লা, সাহাবুদ্দিন বেগ শাপলু, উপজেলা ছাত্রলীগ সদস্য মোঃ শরীফুল ইসলাম, মোঃ রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

Exit mobile version