The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী

প্রতিনিধি : দেশের মৎস্য সম্পদ সংরণ ও বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১২ এর কর্মসূচীর অংশ হিসাবে  মঙ্গলবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে“ মাছে মাছে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  উপজেলা সদরের এক বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ্হসানুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা ড. আবদুল মাজেদ,সদর ইউপি চেয়ারম্যান মো. রফিজ মিয়া। বক্তব্য রাখেন মৎস্যচাষী আবদুল মোনায়েম কায়কোবাদ, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, মৎস্যজীবী নগেন্দ্র দাস,পরেশ দাস, বিল্লাল মিয়া প্রমূখ। পরে উপজেলা চেয়ারম্যান আ্হসানুল হক মাস্টার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসী ডাকবাংলো চত্বরে লঙ্গণ নদীতে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করেন।

Exit mobile version