The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে স্বামী হত্যার দায়ে স্ত্রী শ্রীঘরে

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাস ফেরত স্বামী মোঃ মাজু মিয়াকে নির্মমভাবে হত্যার অভিযোগে প্রথম স্ত্রী আনু বেগমকে  মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলা সদরের প্রাতঃবাজার এলাকার নিজ বাড়িতে সদ্য প্রবাস ফেরত মাজু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাতে নিহতের দ্বিতীয় স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নিহত মাজু মিয়ার প্রথম স্ত্রী আনু বেগম, দুই ছেলে জাহাঙ্গীর ও আকবর মিয়া, মেয়ে লিপি বেগম, প্রথম স্ত্রীর ভাই জাদব আলী ও তার স্ত্রী সুফিয়া বেগমকে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আসামিরা সম্পত্তির লোভে পরিকল্পিতভাবে মাজু মিয়াকে হত্যা করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Exit mobile version