The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ছেলেকে পুলিশে দিলেন পিতা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবাধ্য ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করলেন অসহায় এক পিতা। মঙ্গলবার সাইমন (২৭) নামে ওই ছেলেকে পুলিশ আদালতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, সাইমন উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ এরশাদ আলীর ছেলে। তার সন্ত্রাসী কার্যকলাপে পরিবারের লোকেরাসহ প্রতিবেশীরা অতিষ্ঠ। জায়গা-জমি লিখিয়ে নিতে সাইমন দীর্ঘদিন ধরে তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যদের ওপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। পরিবারের কর্তব্যক্তিরা তাকে শাসন করতে চাইলে সে ধারালো অস্ত্র নিয়ে উল্টো তাদেরকে আঘাত করার চেষ্টা করত। প্রায়ই তাদেরকে হত্যার হুমকি দিত।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, সাইমনকে তার পিতার লিখিত অভিযোগে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সে তার পরিবারসহ আশপাশ লোকদের ওপর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।

Exit mobile version