The voice of Brahmanbaria || Local news means the world is

কালেক্টরেট সহকারী সমিতির ডাকে নাসিরনগরে তিন ঘন্টা কর্ম বিরতি

প্রতিনিধি : কালেক্টরেট তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পদবি পরির্বতন ও তহশীলদার এবং সহকারী তহশীলদার পদধারীদের প্রদানকৃত  বেতন স্কেলের ন্যায় তৃতীয় শ্রেণীর কর্মচারিদের বেতন স্কেল সমন্বয় করার দাবিতে  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালেক্টরেট সহকারী সমিতির তিন ঘন্টা কর্মবিরতি পালিত হয়।
সোমবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় চত্বরে উপজেলা নিবার্হী অফিস ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারিরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কার্যালয়ের সি.এ কাম ইউ.ডি.এ মোঃ আবদুল করিম, সাঁট-মুদ্রারিক কাম কম্পিউটার অপারেটর মোঃ বিল্লাল মিয়া, সার্টিফিকেট সহকারী পার্থ প্রতিম চক্রবর্তী,অফিস সহকারী মোঃ রজ্জব আলী, ভূমি অফিসের অফিস সহকারী মোঃ শফিকুল ইসলাম খন্দকার,অফিস সহকারী মোঃ আবদুল মোতালেব ও উপজেলা চেয়ারম্যানের সাঁট-মুদ্রারিক কাম কম্পিউটার অপারেট মোঃ রাশিদুল হাসান প্রমুখ।

Exit mobile version