The voice of Brahmanbaria || Local news means the world is

রোগী দেখতে এসে লাশ হলো তাকমিনা

প্রতিনিধিঃ নানা বাড়িতে রোগী দেখতে এসেছিল তাকমিনা (১৬)। রোগী দেখা হলো না তার। তাকমিনা দেখতে পারল না তার নানা নানীকে। পথিমধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জীবন প্রদীপ নিভে গেল শিশু তাকমিনার। গতকাল বিকেল সোয়া পাঁচটা। নিজের বাড়ি মাধবপুর থেকে যাত্রীবাহী লোকাল বাসে করে সে এসে নামে শাহবাজপুর দ্বিতীয় গেইটে। গন্তব্য শাহবাজপুর তার নানার বাড়িতে। দরিদ্র জানু মিয়ার শিশু কন্যা তাকমিনা এদিক ওদিক তাকিয়ে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করে। নিয়তি বড়ই নির্মম। কিছু বুঝে উঠার আগেই ঢাকা থেকে সিলেটগামী একটি বেপরোয়া গতির ট্রাক শিশুটিকে চাপা দেয়।  ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। জনতা ধাওয়া করে চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করে শাহবাজপুর পুলিশ ফাঁড়িতে দেয়। ফাঁড়ি থেকে চালক দৌঁড়ে পালিয়ে যায়।

Exit mobile version