The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে এক বৃদ্ধসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু

প্রতিনিধি ॥ সরাইল উপজেলায় গত দুই দিনে এক বৃদ্ধসহ দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করেছে।
পুলিশ সূত্র জানায় উপজেলা সদরের উত্তর কুট্টাপাড়া গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মো.সোহেল মিয়ার লাশ (৩০) পুলিশ গত সোমবার সন্ধ্যায় গ্রাম থেকে উদ্ধার করে। সে মানসিক অস্থিরতা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বলছেন সোহেলের মৃত্যু রহস্যজনক। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
একই দিন সকালে উপজেলার শাহবাজপুরে জাফর খা নদে আবুল কাশেম (৬০) ও তাঁর ছেলে করম আলী (২০) নৌকা নিয়ে মাছ ধরতে গেলে নৌকাটি ওলটে যায়। এতে পানিতে ডুবে আবুল কাশেম মারা যান।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের হান্নান মিয়া নামের (৩০) এক ডুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গতকাল সকালে গ্রামবাসী নিজ ঘরে হান্নান মিয়ার লাশ ঝুলে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, এসব ব্যাপারে তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।

Exit mobile version