The voice of Brahmanbaria || Local news means the world is

শিক্ষক বটে…..?


প্রতিনিধি : পরকিয়া প্রেমে স্বামীকে বাধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্ত্রীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিল এক পাষন্ড শিক্ষক। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার উপজেলার সাতমোড়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় তাকে নবীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও ওই শিক্ষকের স্ত্রী জানায়,উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাতমোড়া গ্রামের লাল মিয়ার ছেলে ও জগনাথপুর সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোছা মিয়ার সাথে পাশ্ববর্তী বাঞ্ছারামপুর থানার ফরদাবাদ গ্রামের মৃত আব্দুল মোনাফ মাষ্টারের মেয়ের উম্মেনেহার বেগম(৩৫)এর প্রায় ১০ বছর পূর্বে বিয়ে হয়।গত কয়েক বছর ধরে স্বামী মোছার পরকিয়া বিষয়টি স্ত্রীর কাছে ধরা পরে।এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ্ সৃষ্টি হয়। ঘটনার দিন পার্শ্ববর্তী বাড়ির একটি দুতালা বিল্ডিং এর মধ্যে স্বামীকে অসামাজিক কাজে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।
এ ব্যাপারে ওই শিক্ষক আবু মোছা বলেন এই ঘটনাটি আমাদের পারিবারিক বিষয়।

Exit mobile version