The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বিএনপির বিক্ষোভ

 

বিরোধী দলের নেতাকর্মী,আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন বন্ধ,আটক নেতাদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চনের দাবিতে কেন্দ্রীয়  বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে  শনিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল সরাইল উপজেলা সদরে বের করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ আব্দুর রহমানের নেতৃত্বে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অন্নদা স্কুল মোড়ে সমাবেশ করে। সমাবেশে সভাপতির বক্তব্যে  এডঃ আব্দুর রহমান বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোন নির্বাচন জনগণ দেখতে চায়না। দেশ নেত্রীর ডাকে চলমান আন্দোলনের মাধ্যমেই তত্বাবধায়ক সরকারেরর দাবী আদায় করা হবে। এসময় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান রঞ্জন, বিএনপি’র নেতা আবু তাহের, জয়েল মেম্বার , এনামুল হক লোকমান, আরিজ মেম্বার, মালু মুন্সি, আতিকুল রহমান চেয়ারম্যান(সাবেক), ইসলামী ঐক্যজোট নেতা মৌলানা ইদ্রিছ, মৌলানা আনিছ, হাছেন আলী, রাহিম, রাজু, সবুজ, মিন্টু, সুমন, ইকবাল, হৃদয়, বাবু, শ্রমিক দল সেক্রেটারি ডি এম আলী , আওলাদ, ফিরোজ মিয়া, যুবদল নেতা বাবু, বিএনপি নেতা আলী মিয়া,বাবুল মিয়া, যাদব আলী . বিপ্লব । দুলাল মিয়া , এডঃ গিয়াসউদ্দিন ঠাকুর, মরম আলী, শফীকুল ইসলাম, আরমান, সুমন, ঈমান, আবু হোসেন পল্লব দত্ত, কামরুল, কামাল, আলাল, জালাল, রাকিব, জুয়েল , আসমত, জিলাল, আলমগীর, শুক্কুর প্রমুখ ।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version