The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল


প্রতিবেদক :
তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুর্নবহাল ও গ্রেফতারকৃত  নেতাকর্মীদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। শনিবার বিকেলে জেলা পরিষদ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, হেবজুল বারী, এবিএম মমিনুল হক, এডঃ ইসমত আরা, আয়েশা খাতুন, মো. শামীম মরকার প্রমুখ।

Exit mobile version