The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মমিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ শামীম ও সহ সম্পাদক মোঃ রাজিব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন এবং উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক বকুল।
সম্মেলনে মোঃ কামরুল হাসানকে সভাপতি, মোঃ আকতার হোসেনকে সাধারণ সম্পাদক, মোঃ রুকন উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রনিকে সাংগঠনিক সম্পাদক (১) এবং মোঃ দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক (২) নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়।

Exit mobile version