The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় মহিলা নিহত


প্রতিবেদক  ॥  শনিবার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার নামক স্থানে বাসের চাপায় জাহানারা বেগম নামক এক মহিলা নিহত হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার উজানিসার ব্রীজের কাছে যাত্রী বাহী বাস উজানীসার গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জাহানারা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দ্রুতবেগে বাসটি পালিয়ে যায়। পুলিশ লাশটি উদ্ধার করেছে।

Exit mobile version