The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় টিভিকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউপির সিমরাইল  মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য আলহাজ্ব এড.মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার পৃষ্ঠপোষক মো.বিল্লাল হোসেন রাজু,কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,যুবলীগের সভাপতি এম জি হাক্কানী,আবু জাহের,চেয়ারম্যান মাইনুল ইসলাম,চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ।
ঐতিহ্যবাহী দেওড়ার ফুটবল একাদর্শ বনাম রাইতলা ফুটবল একাদর্শের মধ্যকার খেলায় দেওড়া ফুটবল একাদশ ২-১ গোলে রাইতলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক তারা মিযা। খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ক্রীড়ামোদি দর্শকের সমাগম হয়।

Exit mobile version