The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার সর্ববৃহৎ ‌‌ফুলবাড়িয়া কনভেনশনাল সেন্টারের উদ্ভোধন

শহরের ফুলবাড়িয়া বাস ষ্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত, আধুনিক রুচিশীল ডিজাইনে নির্মিত ব্রাহ্মণবাড়িয়ার সর্ব বৃহৎ কমিউনিটি সেন্টার ” ‌‌ফুলবাড়িয়া কনভেনশনাল সেন্টারের” শুভ উদ্ভোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী এডঃ হুমায়ুন কবির, পৌর মেয়র হেলাল উদ্দিন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, আওয়ামীলীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিন, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডট কম এর প্রকাশক সারোয়ার জাহান দিপু , ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা সংগঠনের উপদেষ্টা আইয়ুব চৌধুরী হারুন ও এলাকার বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

ফুলবাড়িয়া কনভেনশনাল সেন্টারের সত্বাধীকারী হুমায়ুন কবির জানান, ‌আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এ সেন্টারে একসাথে ২০০ গাড়ি পার্কিং করার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া দ্বিতল এ সেন্টারটিতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় গোপন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Exit mobile version