The voice of Brahmanbaria || Local news means the world is

পাহাড়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন,সভাপতি- বজলুর , সম্পাদক- আনিছুর


প্রতিনিধি : বৃহস্পতিবার বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের জরুরী সভা চম্পকনগর মাননীয় সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিরধা, সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল খান, স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আনিছুর রহমান, সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক সমুজ আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগকে গতিশীল করার ল্েয পাহাড়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কমিটি গঠন করা হয়। সভাপতি মোঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, পূর্নাঙ্গ কমিটি সাত দিনের মধ্যে কমিটি করার নির্দেশ করা হয়।

Exit mobile version