প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আবুল হোসেনসহ জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ তাদের জেলহাজতে প্রেরন করে । মঙ্গলাবার গভীর রাতে পুলিশ জিনদপুর ইউনিযনের হুরুয়া গ্রামে অভিযান চালিয়ে নাথ পা
admin
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আবুল হোসেনসহ জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ তাদের জেলহাজতে প্রেরন করে । মঙ্গলাবার গভীর রাতে পুলিশ জিনদপুর ইউনিযনের হুরুয়া গ্রামে অভিযান চালিয়ে নাথ পাড়ার মানিক নাথের বাড়ির পাশে ছাউনীতে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হচ্ছেন আ’লীগ নেতা আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, নজুব আলী, মোঃ আবদু মিয়া, জালাল উদ্দিন, ও রাহাত আলম। ঘটনাস্থল থেকে পুলিশ টাকা, তাস ও জুয়ারীদের ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করে ।