The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় নতুন কুঁড়ি কিন্ডান গার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভাস্থ তালতলা গ্রামের নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এইচ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত বিদ্যালয় চত্বরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজ সেবক মো. বিল্লাল হোসেন রাজু। এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, মো. নোয়াব সরর্দার, এড.আব্দুল আলিম, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.এমরান উদ্দিন জুয়েল প্রমুখ । অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বিদ্যালয়ের অধ্য মামুনুর রশীদ,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ,কন্ঠ শিল্ফী আব্দুর রউফ,রুবেল,জামাল,মোজামেল,সাইফুল, সাংবাদিক জহির রায়হান প্রমুখ। প্রধান অতিথি ক্রিড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রধান অতিথি মো. বিল্লাল হোসেন রাজু বলেন লেখা পড়ার পাশাপাশি ছেলে মেয়েদেরকে খেলাধুলাসহ সাংস্কৃতিকের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান।

Exit mobile version