The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত সিদ্দিক মিয়া নামের (৪৫) এক কৃষক বুধবার সকালে মারা গেছেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন করেছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে গত ৬ জুন বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর গ্রামের ফকির চাঁনের গরু পার্শবর্তী শ্রীঘর গ্রামের টেনু মিয়ার জমির কয়েকটি পাট গাছ খেয়ে ফেলে । এ ঘটনায় দুই দল গ্রামবাসির ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত সিদ্দিক মিয়াসহ দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসার পর তাদেরকে বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সকাল ১০ টার দিকে  আহত ছিদ্দিক মিয়ার অবস্থার অবনতি হলে তাকে নাসিরনগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি ইছাপুর গ্রামের শামছুল হকের ছেলে।
নাসিরনগর থানার ওসি ঘটনার সত্যতা রিশ্চিত করে বলেন এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি হত্যা  মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version