The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগ শাখার কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগ শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া।
বক্তারা বলেন, দীর্ঘ দিন যাবত কমিটি না থাকায় ঠিকানা বিহীন ভাবে এই প্রতিষ্ঠানে রাজনীতি করেছেন ছাত্রলীগ নেতা কর্মীরা। তাই অচিরেই আমরা কমিটি গঠন করে জামায়াত- শিবিরের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করবে ছাত্রলীগ নেতাকর্মীরা।

Exit mobile version