The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ৮ জুয়ারী গ্রেফতার

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট জুয়ারীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার বিজয় পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে হেলাল মিয়া (৩০) আমীর হোসেন (৪৫) রুপ মিয়া (৩৫) নুরুল আমীন (৩৫) ফিরুজ মিয়া (৩৩) হেলাল মিয়া (৩৬) আলকাছ মিয়া (৩৫) ও আনন্দ চন্দ্র বর্মন (২৫) এদের সবার বাড়ি পৌর এলাকার বিজয় পাড়ায় । পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বিজয় পাড়ার নূরুল আমীনের চায়ের দোকানে জুয়া খেলার সময় রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Exit mobile version